22 C
আবহাওয়া
৮:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে পরীক্ষার্থী আটক

চবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে পরীক্ষার্থী আটক


বিএনএ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক হয়েছে মো. মাসুদ সরকার নামের এক পরীক্ষার্থী। রোববার (৩১ অক্টোবর) বিকেলে ডি ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ভবন থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

আটক হওয়া মাসুদ রংপুরের কারমাইকেল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। অন্যজনের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় তাকে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ডি ইউনিটের পরীক্ষা চলাকালীন প্রক্সি দিতে আসা মাসুদ নামের একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/নাজমুস সায়াদাত, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!