26.5 C
আবহাওয়া
৪:৩৮ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রেমিট্যান্স ও রপ্তানি ডলারের দাম বাড়‌ল

রেমিট্যান্স ও রপ্তানি ডলারের দাম বাড়‌ল

ডলার

বিএনএ, ঢাকা : রেমিট্যান্স-রপ্তা‌নি আয়ে ডলারের দাম বাড়িয়ে পুন:নির্ধারণ করা হয়েছে। রেমিট্যান্স আয়ে ডলারের দাম ৫০ পয়সা এবং রপ্তানি আয়ে এক টাকা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থ প্রদানের ভারসাম্য এবং বিনিয়োগ অবস্থান ম্যানুয়ালের সংজ্ঞা অনুসারে, ৩০ আগস্ট পর্যন্ত বাংলাদেশের মোট আন্তর্জাতিক রিজার্ভ ছিল ২৩ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।

বাফেদা ও এবিবির পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী আজকের আগ পর্যন্ত ব্যাংকগুলো আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের প্রতি ডলারের জন্য ১০৯ টাকা এবং রপ্তানিকারকদের প্রতি ডলারের জন্য ১০৮ দশমিক ৫ টাকা প্রদানের প্রস্তাব করেছিল।

আমদানি পরিশোধ নিষ্পত্তির জন্য ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে প্রতি ডলার ১০৯ দশমিক ৫ টাকায় বিক্রি করবে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃব্যাংক বিনিময় হার হবে প্রতি ডলারের জন্য ১১০ টাকা।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬