31 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » স্বামীর কাছে স্ত্রীর যৌতুক দাবি, আদালতের সমন জারি

স্বামীর কাছে স্ত্রীর যৌতুক দাবি, আদালতের সমন জারি

চট্টগ্রাম আদালত

বিএনএ, চট্টগ্রাম: ৫ লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগে মো. জয়নাল আবেদীন ভূঁঞা নামে এক চিকিৎসকের দায়ের করা মামলায় তার স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালত এই সমন জারির আদেশ দেন। বিষয়টি বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)কে নিশ্চিত করেন মামলার বাদী মো. জয়নাল আবেদীন ভূঁঞা।

যাদের বিরুদ্ধে সমন দেওয়া হয়েছে তারা হলেন- চিকিৎসক জয়নাল আবেদীনের স্ত্রী ফারহানা আক্তার পিংকি, শাশুড়ি হোসনে আরা বেগম, শ্বশুর মো. আব্দুল মতিন ও শ্যালক মো. জাহিদ হাসান।

মামলার বাদী মো. জয়নাল আবেদীন ভূঁঞা বলেন, গত ৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল। আদালত মামলার অভিযোগ শুনে তদন্তের জন্য নগরের পাঁচলাইশ থানা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময়ে ঘটনাটির সত্যতা পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। এরপর আজ (বৃহস্পতিবার) পুলিশের প্রতিবেদন আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

মামলার বাদী ডা. জয়নাল আবেদিন নগরের বেসরকারি হাসপাতাল সিএসসিআর এর ইমারজেন্সি মেডিকেল অফিসার।

মলার অভিযোগে উল্লেখ করা হয়, ডা. মো. জয়নাল আবেদীন ভূঁঞার সঙ্গে ফারহানা আক্তারের ২০২১ সালের ২৯শে অক্টোবর সামাজিকভাবে বিবাহ হয়। দুজনের এটি ছিল দ্বিতীয় বিয়ে। চিকিৎসক জয়নাল শ্বশুরবাড়ি থেকে কোনো উপহার নেননি। বিয়ের কিছুদিন পর থেকে ফারহানা আক্তার তার স্বামীর কাছ থেকে বিভিন্ন ধরনের দামি উপহার ও টাকা দাবি করতে থাকেন। ফারহানা আক্তারের পরিবারের লোকজনও জয়নাল আবেদীনের কাছে বিভিন্ন উপলক্ষ্যে টাকা দাবি করতেন। জয়নাল বিভিন্ন সময় তাদের টাকা ও উপহার দেন। স্ত্রী ফারহানা কয়েকমাস আগে তার বাবার বাড়িতে চলে যান। সেখানে গিয়েও তিনি চিকিৎসাসহ বিভিন্ন কারণ দেখিয়ে টাকা দাবি করেন।

ভুক্তভোগী চিকিৎসকের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। অনাগত সন্তানের কথা চিন্তা করে চিকিৎসক জয়নাল তার স্ত্রীকে একাধিকবার বাসায় আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন। তবে স্বামীর পরিবারে ফিরে আসার শর্ত হিসেবে ফারহানা ও তার পরিবার চিকিৎসকের কাছে ৫ লাখ টাকা দাবি করেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার