23 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারার ওঁমকার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আনোয়ারার ওঁমকার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আনোয়ারার ওঁমকার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত ৫ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় ওঁমকার দত্ত (৩৬) হত্যা মামলার প্রধান আসামি রঘু নাথ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ আগষ্ট) রাতে আনোয়ারা থানার এসআই শাহীদ হোসাইনের নেতৃত্বে নগরীর কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় কোতোয়ালি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে আনোয়ারা থানার এসআই শাহীদ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওঁমকার দত্ত হত্যা মামলার প্রধান আসামি রঘু নাথ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সকালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচনে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার রঘুনাথ সরকারের লোকজন ওঁমকার দত্তকে পিটিয়ে হত্যা করে। পরদিন রাতে ওঁমকারের পিতা নেপাল দত্ত বাদী হয়ে মেম্বার রঘুনাথ সরকারসহ চারজনকে আসামি করে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা