29 C
আবহাওয়া
৮:১৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে টিপু-সামিয়া হত্যা: প্রতিবেদন ১৭ অক্টোবর

রাজধানীতে টিপু-সামিয়া হত্যা: প্রতিবেদন ১৭ অক্টোবর


বিএনএ ডেস্ক (আদালত প্রতিবেদক):  রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৩১ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।

গত ২৪ মার্চ শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু, তার গাড়িচালক মুন্না এবং রিকশা আরোহী কলেজছাত্রী প্রীতি গুলিবিদ্ধ হন। এতে টিপু ও প্রীতির মৃত্যু হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলা নম্বর ১৮(৩)২২। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।

আসামিরা হলেন- মোহাম্মদ ওমর ফারুক, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির ও মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ, সালেহ শিকদার ওরফে শুটার সালেহ ও আরফান উল্লাহ দামাল।

সর্বশেষ গত ৫ এপ্রিল এ মামলায় আসামি শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিএনএ

বিএনএ/ এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী