24 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মাহাথির

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মাহাথির

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মাহাথির

বিএনএ ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মাহাথিরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, বুধবার সকালে ৯৭ বছর বয়সী সাবেক এই নেতার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাকে দেশটির জাতীয় হৃদযন্ত্র ইন্সটিটিউটে ভর্তি করানো হয়েছে। তার চিকিৎসক দলের উপদেশ অনুযায়ী আগামী কয়েকদিন মাহাথির হাসপাতালে ভর্তি থাকবেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হবে। মাহাথির করোনাভাইরাসের টিকা নিয়েছেন বলে জানা গেছে।

মাহাথির দুই মেয়াদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ থেকে এবং আবারও ২০১৮ সালের মে মাসে। সে বছর বিরোধীদলীয় জোটের নেতা হিসেবে ২ বছর ক্ষমতায় থাকার পর আভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে জোটের পতন হলে তিনি পদত্যাগ করেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার