23 C
আবহাওয়া
৫:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » যাত্রবাড়িতে মা ও শিশু সন্তান খুন

যাত্রবাড়িতে মা ও শিশু সন্তান খুন

খুন

বিএনএ ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে পরকীয়ার স্ত্রী এবং দেড় বছরের শিশু সন্তানকে হত্যা করে পালিয়ে গেছেন এক ব্যক্তি।নিহতরা হলেন, রোমা আক্তার (২৭) ও তার সন্তান রিশাদ।

সোমবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে মীরহাজীরবাগ রাসেল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পরকীয়ার জের ধরে পারিবারিক কলহের কারণে ওই নারীর স্বামী আব্দুল অহিদ হাতুড়ি ও বালিশচাপা দিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে। ঘটনার পর থেকে আব্দুল অহিদ পলাতক রয়েছেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও বালিশ জব্দ করা হয়েছে। অভিযুক্তকে ধরতে ও বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে বলে জানা থানার ওসি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!