29 C
আবহাওয়া
৭:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পাঁচ দিনের রিমান্ডে এবি পার্টির মঞ্জু

পাঁচ দিনের রিমান্ডে এবি পার্টির মঞ্জু

পাঁচ দিনের রিমান্ডে এবি পার্টির মঞ্জু

বিএনএ, ঢাকা: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ধানমণ্ডি থানার নাশকতার মামলায় বুধবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

এদিন মঞ্জুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক এস এম রাইসুল ইসলাম। মঞ্জুর আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ২১ জুলাই রাজধানীর ধানমণ্ডি থানায় উপপরিদর্শক মো. কামরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০০-৪০০ দুষ্কৃতকারীকে আসামি করা হয়।

গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএসে এক আত্মীয়ের বাসা থেকে মঞ্জুকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে এবি পার্টি। এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মঞ্জুকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী