33 C
আবহাওয়া
৬:৫১ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারার বিতর্কিত ওসি সোহেলকে খাগড়াছড়িতে বদলি

আনোয়ারার বিতর্কিত ওসি সোহেলকে খাগড়াছড়িতে বদলি


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা থানার আলোচিত-সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৯টায় আনোয়ারা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন মোল্লা জাকির হোসেন। এদিকে ওসি সোহেল আহমেদকে খাগড়াছড়ি পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ কমিশনার সোহানুর রহমান সোহাগ  বলেন, আনোয়ারায় ওসির রদবদল হয়েছে। গতকাল রাতে আনোয়ারা থানায় নতুন ওসি যোগদান করেছেন। ওসি সোহেল আহমেদকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।
ওসি সোহেলের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি, টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়াও গত উপজেলা নির্বাচনে তার বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী পক্ষপাতিত্বের অভিযোগ তুললে তাকে নির্বাচন কর্মকাণ্ড থেকে সরিয়ে দেওয়া হয়।
জানা যায়, ২০২৩ সালে (২২ জুন) চট্টগ্রামের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে তাকে আনোয়ারা থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়।
বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার