29 C
আবহাওয়া
১:২৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাজিল নারী দলের স্বপ্নভঙ্গ

ব্রাজিল নারী দলের স্বপ্নভঙ্গ

ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: টোকিও অলিম্পিকে নারী ফুটবলের শেষ আট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কানাডার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকে আরে পেরে ওঠেনি লাতিন আমেরিকার দলটি।

শুক্রবার (৩০ জুলাই) টাইব্রেকে ব্রাজিল হারে ৪-৩ গোলের ব্যবধানে। এর আগে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় গোল দিতে পারেনি কোনো পক্ষই। শেষ পর্যন্ত টাইব্রেকে নির্ধারিত হয় ভাগ্য।

সেমিফাইনালে কানাডার প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস অথবা যুক্তরাষ্ট্র। ২ আগস্ট লড়াই হবে সেমিফাইনালের। দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কানাডার গোলরক্ষক স্টেফেনি লাব্বে। শেষ মুহূর্তে ব্রাজিলকে গোলবঞ্চিত করা ছাড়াও টাইব্রেকে জিতে কানাডাকে নিয়ে যান সেমিফাইনালে।

কানাডার গোলবার লক্ষ্য করে ব্রাজিল ৯টি শট নিলেও কোনো কাজে আসেনি। একটি শটও লক্ষ্যভেদ করেনি জাল। কানাডাও সমান শট নিয়েছিল। তবে তাদের আক্রমণ ছিল ছন্নছাড়া। মাত্র ১টি শট অন টার্গেট আর ব্রাজিলের ৪টি শট। শেষপর্যন্ত টাইব্রেকে স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল