23 C
আবহাওয়া
১০:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ১০ দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রী সীমানার

১০ দিনেও জ্ঞান ফেরেনি অভিনেত্রী সীমানার

সীমানা

বিনোদন ডেস্ক: মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। ১০ দিন হলো এখনো জ্ঞান ফেরেনি তার। বর্তমানে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান, বুধবার (২৯ মে) সীমানাকে পিজিতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। তার নতুন করে কিডনি জটিলতাও দেখা দিয়েছে। তার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সার্জারি করা হয়েছে। তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে।

নাসিম বলেন, সীমানাকে আইসিইউতে রাখা হয়েছে। সীমানার বাবা গত বুধবার ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারা খুব একটা আশার আলো দেখছেন না।

গত ২০ মে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানেই তার চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হওয়ায় বুধবার অভিনেত্রীকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।

সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নিয়েছিলেন। এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার