28 C
আবহাওয়া
৬:০২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ইরাকে আতঙ্ক নতুন জ্বর

ইরাকে আতঙ্ক নতুন জ্বর


বিএনএ, বিশ্বডেস্ক : ইরাকের গ্রামাঞ্চলে ছড়াচ্ছে ভাইরাস-ঘটিত এক ধরণে জ্বর। এতে নাক দিয়ে রক্তপাত হচ্ছে, সঙ্গে শরীর গরম ও বমি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) হিসেবে, এ বছর এখনও পর্যন্ত সংক্রমিত ১১১ জন। মৃতের সংখ্যা ১৯। অধিকাংশই পশুপালন বা অনুসারী জীবিকায় যুক্ত দক্ষিণ ইরাকের দরিদ্র মানুষ।

রোগটির নাম ক্রিমিয়ান-কঙ্গো হেমারেজিক ফিভার। প্রাদুর্ভাব দেখা যায় পুরো আফ্রিকা, বালকান অঞ্চল, মধ্যপ্রাচ্য ও এশিয়ার নানা এলাকায়। মৃত্যুর হার ১০ থেকে ৪০ শতাংশ। প্রতিষেধক নেই।মূলত এক ধরনের মাকড়ের কামড়ে গবাদি বা বন্য পশু ও মানুষের মধ্যে ছড়ায়। জবাইয়ের সময় বা পরে-পরে আক্রান্ত পশুর কোষ থেকে মানুষের শরীরে চলে আসতে পারে। মানুষ থেকে মানুষে ছড়াতে পারে রক্ত বা শ্লেষ্মার মাধ্যমে।

ইরাকে পিপিই পরে স্বাস্থ্যকর্মীরা জীবাণুনাশক ছেটাচ্ছেন গবাদি পশুর গায়ে। ইদের আগে নজর রাখা হচ্ছে জবাইখানাগুলিতে। সুরক্ষিত থাকতে নিয়মিত হাত ধোয়া এবং হাঁচি-কাশির সময়ে নাক-মুখ ঢাকার মতো স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু