বিএনএ, বিশ্বডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন, তিনি এই দীর্ঘ যুদ্ধ চালিয়ে যেতে চান না। এতে হরমুজ প্রণালি বন্ধ থাকলেও। তবে তার এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে উপসাগরীয় মিত্র দেশগুলো। তাদের মতে, ট্রাম্প এটি বন্ধ রেখে যাওয়া মানে হেরে যাওয়া।
সোমবার (৩০ মার্চ) ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের পর পরই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইরান। এরপর থেকেই এই জলপথ বন্ধ আছে। বহু চেষ্টা করেও ডোনাল্ড ট্রাম্প সেটির নিয়ন্ত্রণ নিতে পারেননি। তবে এবার সেটি নিয়ে আর মাথা ঘামাতে চান না।
এ দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, সামরিক অভিযানের মূল লক্ষ্যগুলো অর্জনের কাজ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। এরপর হরমুজ প্রণালির ভবিষ্যৎ কোন দিকে যায় এবং বিশ্ব অর্থনীতি কীভাবে এই ধাক্কা সামলায়, সেটাই এখন দেখার বিষয়।
বিএনএ/ওজি
![]()

