বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের রাজধানী তেহরানে সিরিজ হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৩১ মার্চ) সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে তেহরানের কেন্দ্রবিন্দুতে ইরানি সন্ত্রাসী শাসনব্যবস্থার অবকাঠামোতে বৃহত্তর আকারে সিরিজ হামলা চালানো হয়েছে।
এর আগে আইডিএফ বলেছে, গত ২৪ ঘণ্টায় ইরানের ১৭০ স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় ইরানের কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরান শর্ত অনুযায়ী চুক্তি করলে শিগগিরই তিনি যুদ্ধ বন্ধ করতে যাচ্ছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ভিন্ন কথা। তিনি এখনেই এই যুদ্ধ বন্ধের সময়সূচি নির্ধারণ করতে যাচ্ছেন না।
বিএনএ/ওজি
![]()

