22 C
আবহাওয়া
১:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » জাবিতে নতুন ভবন নির্মাণে আবারো দু’শতাধিক গাছ কাটার আশংকা

জাবিতে নতুন ভবন নির্মাণে আবারো দু’শতাধিক গাছ কাটার আশংকা

জাবিতে নতুন ভবন নির্মাণে আবারো দু'শতাধিক গাছ কাটার আশংকা

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবারও গাছ কেটে চারুকলা ভবনের নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে জাবি প্রশাসন। ভবনটি নির্মাণে দুই শতাধিক গাছ কাটা পড়বে বলে আশঙ্কা শিক্ষক-শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভারত-বাংলাদেশ যৌথ অর্থায়নে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে এ নির্মাণ প্রকল্পের কার্যাদেশ হয়েছে। এখন শুধু অর্থছাড় ও নির্মাণকাজ শুরু করা বাকি।

বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলের সম্প্রসারিত ভবনের পাশে (আল বিরুনী এক্সটেনশন) চারুকলা বিভাগের নতুন ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে দুই শতাধিক গাছ রয়েছে। গাছ কেটে নতুন ভবন নির্মাণ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে দাবি করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক–শিক্ষার্থীরা। এছাড়াও পাশে থাকা লেকে বর্জ্য নিরসনের মাধ্যমে লেক ‘হত্যা’ করা হবে বলেও দাবি তাদের।

চারুকলা ভবন নির্মাণের প্রকল্প পরিচালক ও বিভাগের সহযোগী অধ্যাপক এম.এম. ময়েজউদ্দীন বলেন, ভবন নির্মাণে নির্ধারিত জায়গায় মেহগনিসহ কিছু ডালপালাবিহীন গাছ আছে এবং জায়গাটিতে বর্তমানে ঘাসও জন্মাচ্ছে না। এর ফলে কিছু গাছ কাটা পড়লেও পরিবেশের ক্ষতি হবে বলে মনে করছি না।

মাস্টারপ্ল্যান না করে ভবন নির্মাণ সম্পর্কে তিনি বলেন, পূর্বনির্ধারিত এই জায়গাটির পাশের বিল্ডিংয়ে চারুকলার ক্লাস চলছে আগে থেকে এবং আমরা মাস্টারপ্ল্যান প্রণয়নকারী কমিটির সাথে কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছে, মাস্টারপ্ল্যানের সাথে সমন্বয় করেই ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।

এছাড়াও ঈদের ছুটিতে কাজ শুরু করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঈদের ছুটিতে কাজ শুরু করার কথা থাকলেও ছাত্র, শিক্ষক ও মাস্টারপ্ল্যান প্রণয়নকারী কমিটির মতামতের উপর ভিত্তি করে ঈদের বন্ধে কাজ শুরু হবে না।

অন্যদিকে জায়গা নির্ধারণ সম্পন্ন হলেও কতটুকু জায়গা নির্ধারণ করা হয়েছে বা কতগুলো গাছ কাটা পড়বে এ সম্পর্কে কিছুই জানে না বিশ্ববিদ্যালয়ের এস্টেস্ট অফিস। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বলেন, ভবন নির্মাণে কতটুকু জমি নির্ধারণ করা হবে এবং কতগুলো গাছ কাটা পড়বে এ বিষয়ে আমাদের এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

ছাত্র ইউনিয়ন জাবি শাখার (একাংশ) সভাপতি অমর্ত্য রায় বলেন, ‘আমরা কখনো চাই না বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ধ্বংস করে ভবন নির্মাণ করা হোক। অপরিকল্পিত নগরায়ণের ফলে ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এই অপরিকল্পিত নগরায়ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলে এখানে পড়াশোনার পরিবেশ থাকবে না। তাই আমরা চাই শিক্ষক-শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মাস্টারপ্ল্যানের মাধ্যমে ভবন নির্মাণ হোক। এ ছাড়াও এখানে ভবন নির্মাণ করার ফলে প্রায় দুই শতাধিক গাছ কাটা পড়বে যা আমাদের পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে।’

বিএনএনিউজ/ সানভীর/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু