26 C
আবহাওয়া
৮:১৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে সুলতান আহাম্মেদ ফাউন্ডেশন

মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে সুলতান আহাম্মেদ ফাউন্ডেশন


বিএনএ, ফেনী:  সুলতান আহাম্মেদ  ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ নিউজ এজেন্সি’র (বিএনএ) সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান মজুমদার পবিত্র মাহে রমজানে অসহায়, হতদরিদ্র ও ভাসমান ছিন্নমূল মানুষের মধ্যে ফেনী-১ আসনে (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

আজ শুক্রবার সকাল ১১ টায় ছাগলনাইয়ার মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ,দুপুর ১২ টায় মহামায়া গণপাঠাগার, বিকাল ৩ টায় চাঁদগাজীর বটতলী, শনিবার সকাল ১০টায় পরশুরাম উপজেলায়, সকাল ১১টায় ছাগলনাইয়া পৌরসভার উত্তর পানুয়ায়, বিকেল ৩টায় ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে  ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

আ’ লীগ নেতা মিজানুর রহমান মজুমদার বলেন,পবিত্র রমজান সংযমের মাস। আত্মশুদ্ধি অর্জন ও কুপ্রবৃত্তি দমনের মাস। তাই পবিত্র রমজানে আমরা একটু সংযত হয়ে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি। ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম মাস ব্যাপী অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ইফতার সামগ্রী

এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার অসহায় হতদরিদ্রের মাঝে উপহার সামগ্রী (লুঙ্গি ও শাড়ী) বিতরণ করা হবে।

যত্রতত্র ইফতার পার্টির পরিবর্তে সমাজের নিম্ন আয়ের অনগ্রসর মানুষদের দ্বারে দ্বারে ইফতার সামগ্রী পৌঁছে দিতে  বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় তিনি(মিজানুর রহমান মজুমদার) এ উদ্যোগ গ্রহণ করেন।

ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদারের সার্বিক ও আর্থিক সহায়তায় এবার মাহে রমজানে ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী এলাকার ৫০০০ পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ কার্যক্রম গত ২২ মার্চ জাতীয় নির্বাচন পর্যবেক্ষক (জানিপপ) চেয়ারম্যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিম উল্লাহ (বিএনসিসিও)  উদ্বোধন করেন।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন. ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু