22 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিএনএ, ঢাকা: টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ডারবানে সিরিজের প্রথম টেস্টে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

খেলা শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২টায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই ওপেনার তামিম ইকবাল। পেটের সমস্যার ভুগছেন বাঁ-হাতি ওপেনার।

আজ টস করতে নেমে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। দেশের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্টের সাদা পোশাকে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন তিনি।

এদিকে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ডারবানে নিজের ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলছেন। আফ্রিকার ২৪তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলকে পা রাখলেন তিনি।

পরিসংখ্যানে দেখা যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ ম্যাচ খেলে জয়ের কোনো রেকর্ড নেই বাংলাদেশের। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাঠেও অভিজ্ঞতা বেশ তিক্ত। বাংলাদেশ ছয় ম্যাচ খেলেছে দেশটিতে আর প্রত্যেকটিতেই হেরেছে বড় ব্যবধানে। আর বাকি পাঁচ ম্যাচ ছিলো ইনিংস ব্যবধানে হার। একটিতে ৩৩৩ রানের পরাজয়। প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের মাঠে বাংলাদেশ ৬ টেস্ট খেলে দুটি ম্যাচে ড্র করেছে।

বিএনএ/ এ আর 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু