24 C
আবহাওয়া
২:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১ হাজার ৭৯১ ক্যান বিয়ারসহ আটক ২

চট্টগ্রামে ১ হাজার ৭৯১ ক্যান বিয়ারসহ আটক ২

চট্টগ্রামে ১ হাজার ৭৯১ ক্যান বিয়ারসহ আটক ২

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ১ হাজার ৭৯১ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। পতেঙ্গা থানার চরপাড়া ঘাট এলাকায় এ অভিযান চালানো হয় । মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার এই তথ্য জানান। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্পীডবোট ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটকরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া থানার পুর্ব লক্ষীদিয়া এলাকার মৃত সায়েদুল হকের ছেলে মো. রুহুল আমিন (৩১) ও পতেঙ্গা থানার বিজয়নগর এলাকার মৃত বাবুল হকের ছেলে মো. নিজাম উদ্দিন (২৬)।

র‌্যাব-৭ জানায়, চরপাড়া ঘাট এলাকায় এসে একটি প্রাইভেটকারে মাদকদ্রব্য স্থানান্তর করছিল মাদক কারবারিরা। এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার(৩১ জানুয়ারি) ভোর পৌনে পাচঁটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্পীডবোট এবং প্রাইভেটকারের চালক পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে স্পীডবোট এবং প্রাইভেটকার হতে ১ হাজার ৭৯১ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত স্পীডবোট ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

র ্যাব আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত সাগরপথে মিয়ানমার থেকে আমদানি নিষিদ্ধ মদ ও বিয়ার সংগ্রহ করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করতো।

গ্রেফতার হওয়া মাদক কারবারিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!