28 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১ কোটি ডোজ টিকা দিল

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১ কোটি ডোজ টিকা দিল

ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে আসছে আজ

বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯’র আরও ১ কোটি ডোজ টিকা অনুদান দিয়েছে।এ নিয়ে যুক্তরাষ্ট্রের টিকা অনুদানের মোট পরিমাণ দাঁড়ালো ৩ কোটি ৮০ লক্ষ এবং আরো কয়েক লক্ষ ডোজ টিকা আসার অপেক্ষায় রয়েছে

সোমবার (৩১ জানুয়ার) মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, কোভিড-১৯ সংক্রমণের সাম্প্রতিকতম বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এই ঊর্ধ্বগতির সংক্রমনের বিরুদ্ধে সহায়তা করার জন্য আমাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করছে।

এই ডোজগুলো শিক্ষার্থীদের এবং যারা তাদের প্রথম ডোজের জন্য অপেক্ষা করছে, সেই ঝুকিতে থাকা মানুষের জন্য  টিকাদান প্রক্রিয়া প্রসারিত করতে সাহায্য করবে এবং তারা ওমিক্রন ভেরিয়েন্টের ক্রমবর্ধমান উপস্থিতি থেকে নিজেদের রক্ষা করতে বুস্টার পেতে সক্ষম হবে বলেও তিনি  উল্লেখ করেন।

বলা হয়, টিকা অনুদান ছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় কোভিড-১৯ টিকাদান প্রচারাভিযানে সমর্থন দিতে এবং মহামারি মোকাবিলায় সরকারের প্রয়াস জোরদার করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ৭ হাজারেরও বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারীকে টিকার সঠিক ব্যবস্থাপনা এবং প্রশাসনের প্রশিক্ষণ প্রদান করেছে। ফাইজার টিকার এই সরবরাহ ২০২২ সালের মধ্যে বিশ্বজুড়ে ফাইজার টিকার এক বিলিয়ন ডোজ অনুদানের মাধ্যমে  বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রদানে নেতৃত্বদানে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের অংশ বলে এতে বলা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত