24 C
আবহাওয়া
৫:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » মা হারালেন আ জ ম নাছির

মা হারালেন আ জ ম নাছির


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম আর নেই। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি নগরীর  ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বাদ আছর নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ফাতেমা জোহরা বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম চট্টগ্রামের রাউজান উপজেলার ইয়াসিন নগরের হলদিয়ার বদিউল আলম ও আছিয়া খাতুনের মেজ মেয়ে। তিনি ৬ পুত্র ৩ কন্যার জননী। অল্প বয়সে পিতৃহারা পুত্র-কন্যাকে উচ্চশিক্ষায় শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার গুরুদায়িত্ব পালন করেন এ মহীয়সী নারী।

এদিকে  আ.জ.ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া  আ জ ম নাছিরের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিও।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে