বিএনএ ডেস্ক : মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ)পরিবার গভীরভাবে শোকাহত। চিকিৎসা বিজ্ঞানীদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
’মাদার অব ডেমোক্রেসি’ খ্যাত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনএ নিউজ টুয়েন্টিফোর এর প্রকাশক জাকির হোসেন, সম্পাদক ইয়াসীন হীরা, সম্পাদকমন্ডলীর সদস্য মিজানুর রহমান মজুমদার, নুরুল হোসেন, এম রবিউল হোসেন, কে.এম জহিরুল কাইয়ুম, হাদিদুর রহমান, মোমিনুর রহমান এবং বিএনএ নিউজ টুয়েন্টিফোর এর সকল সাংবাদিক- কর্মকর্তা –কর্মচারী গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
বিএনএ নিউজ টুয়েন্টিফোর পরিবারের পক্ষ থেকে এক শোক বার্তায় বলা হয়, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপোসহীন দেশনেত্রী বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম- আন্দোলন করে গেছেন। তিনি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি দীর্ঘ কারাভোগ করেন। কিন্তু ব্যক্তি স্বার্থে আপোষ করেননি।
শোক বার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে দেশ ও জাতি একজন অভিভাবকে হারিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র, জাতির অগ্রগতি , অবকাঠামো উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতি তাকে শত শত বছর স্বরণ করবে।
বিএনএ/শাম্মী
![]()

