26 C
আবহাওয়া
৯:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » অজ্ঞান পার্টির খপ্পরে উপ-সচিব দিলীপ কুমার

অজ্ঞান পার্টির খপ্পরে উপ-সচিব দিলীপ কুমার

অজ্ঞানপার্টি

বিএনএ, ঢাকা : অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব দিলীপ কুমার দেবনাথ (৫৫) নামের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার(২৯ ডিসেম্বর) মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। । পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত তিনটার দিকে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তেজগাঁও থানার  উপ-পরিদর্শক (এসআই) সুকা হরী মধু জানান, আমরা নাইট টহল ডিউটিতে ছিলাম। জানতে পারি ফার্মগেট হামজা এক্সপ্রেস পরিবহনের একটি বাসে করে চিটাগাং থেকে ঢাকায় ফেরার পথে । অজ্ঞাতপরিচয়  কোন এক ব্যক্তি তাকে সুকৌশলে কিছু খাইয়ে অচেতন করে। পরে ওই বাসের সুপারভাইজার পারভেজ আমাদেরকে জানালে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ভর্তি করে।

তিনি আরও জানান,আমরা জানতে পারি  তিনি বেড়ানোর জন্য গিয়েছিলেন বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে হামজা এক্সপ্রেস পরিবহনের একটি বাসে পাশের এক লোকের সঙ্গে তার ভাব হয়। তারপরে কুমিল্লা রেস্টুরেন্ট বাসটি থামিয়ে সব যাত্রীকে নামিয়ে দেয়। পরে সবাই নাস্তা খেয়ে ওই গাড়িতে উঠে পাশের ওই যাত্রী তাকে কিছু খাইয়ে অজ্ঞান করে বলে আমরা জানতে পেরেছি।

তিনি আরো জানান,উনার বাসা মিরপুর টোলারবাগ এলাকায়। কারও কাছ থেকে কিছু নিছে কিনা জানতে পারি নাই।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ