26 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » শাহরুখের তেলেসমাতি!

শাহরুখের তেলেসমাতি!

শাহরুখের তেলেসমাতি!

বিএনএ, বিনোদন ডেস্ক : ৫০ বসন্ত পেরিয়ে গেলেও এখনও সমানে বলিউড শাসন করে যাচ্ছে কিং খান খ্যাত শাহরুখ খান। ২০২৩ সালের শেষে  বক্স অফিসের হিসাব-নিকাশে দেখা গেছে, এ বছরে শাহরুখের মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে- ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’।আর এই তিনটি সিনেমা মিলিয়ে এক বছরে ভারতীয় মুদ্রায় ২ হাজার ৫০০ রুপির ব্যবসা দিয়েছেন শাহরুখ। বলিউডের নায়ক হিসাবে প্রথমবার কোনও অভিনেতা এই মাইলফলক গড়লেন।

২০১৮ সালে শাহরুখের ‘জিরো’ সিনেমা মুখ থুবড়ে পড়ার পর  চার বছরের বিরতি নেন তিনি। এরপর ২০২৩ সালে বলিউডে ফিরে এসে পরপর দুটি ব্লকবাস্টার এবং একটি সুপারহিট সিনেমা উপহার দেন শাহরুখ।

চলতি বছর জানুয়ারিতে মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তোলে শাহরুখের এই সিনেমা।  বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় হয়েছিল ১০৫০ কোটি রুপিরও বেশি।

এরপর সেপ্টেম্বরে মুক্তি পায়  ‘জওয়ান’। দক্ষিণী পরিচালক অ্যাটলির প্রথম হিন্দি কাজ, সঙ্গে আবার শাহরুখ। সিনেমাহলে দর্শক টানার জন্য যেন এটুকুই যথেষ্ট ছিল।  বিশ্বজুড়ে এই সিনেমার মোট আয় ছিল ১১৪৬ কোটি রুপি।

সবশেষে ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ডাঙ্কি’। এখন পর্যন্ত সিনেমাটি বিশ্বজুড়ে ৩২৩.৭৭ কোটি রুপির ব্যবসা করেছে।  পরিচালক রাজু হিরানির সঙ্গে শাহরুখের প্রথম কাজ এটি। সিনেমাটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে।

এই তিনটি সিনেমার ব্যবসা যোগ করলে দেখা যাবে, ২০২৩ সালে শাহরুখ খান একাই ২৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু