26 C
আবহাওয়া
৭:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ-সৌদি আরবের ভ্রাতৃত্বের বন্ধন ৪৫ বছরের : স্পিকার

বাংলাদেশ-সৌদি আরবের ভ্রাতৃত্বের বন্ধন ৪৫ বছরের : স্পিকার


বিএনএ, ঢাকা : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুদীর্ঘ পয়তাল্লিশ বছর যাবত  বাংলাদেশ-সৌদি আরব সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ভ্রাতৃত্ব বজায় রেখে একত্রে কাজ করছে। ঢাকাস্থ রয়েল এ্যাম্বাসি অফ সৌদি আরবের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৪৫বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বত্তব্যে স্পিকার এসব কথা বলেন।

তিনি বলেন, সৌদি আরব এবং বাংলাদেশ ওআইসি, ন্যাম ইত্যাদি প্লাটফর্মে সাধারণ লক্ষ্য অর্জনে কাজ করে থাকে। বাংলাদেশের কর্মীরা অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সৌদি আরবে কাজ করছে। সম্প্রতি বাংলাদেশকে কোভিড ভ্যাকসিন  উপহার দিয়েছে সৌদি আরব যা দুইদেশের দৃঢ় সম্পর্কের বহিঃপ্রকাশ।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশসহ অন্যান্য মুসলিম দেশগুলোর উন্নয়নে সৌদি আরব সর্বদা সহযোগিতা করে থাকে। এদেশের রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে সৌদি প্রবাসীরা। প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রগুলোতে সৌদি আরব ও বাংলাদেশের  একসাথে কাজ করা জরুরি।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু