26 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিদ্যুৎ বড়ুয়া পেলেন শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড

বিদ্যুৎ বড়ুয়া পেলেন শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড

বিদ্যুৎ বড়ুয়া পেলেন শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড

বিএনএ , ঢাকা:  ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ পেলেন  দেশের প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’র প্রতিষ্ঠাতা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন তাঁর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অনুষ্ঠানের শুভ কামনা জানিয়ে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক তাঁদের একক ও দলীয়ভাবে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

এ দিকে  কোভিড-১৯ মহামারি প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে ও আহ্বানে বাংলাদেশের যুবারাও অদম্য মানসিকতাকে তুলে ধরে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ অনন্য মানবিক অবদানের স্বীকৃতি দিতে ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে প্রথমবারের মতো  প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া ২০২০ সালে করোনা ক্রান্তিকালে মাত্র ১৪ দিনে নাভানা গ্রুপের জায়গায় সাধারণ জনগণের সহায়তায় করোনা রোগীদের সেবা প্রদানের জন্য স্বাধীন বাংলাদেশে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ গড়ে তুলেছিলেন।

এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সেক্রেটারি জেনারেল, অ্যাম্বাসেডর হিসেইন ইব্রাহিম তাহা। পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন, রাশিয়ার যুব বিষয়ক ফেডারেল এজেন্সির প্রধান (মন্ত্রী) সেনিয়া রাজুভায়েভা, মালদ্বীপের যুব, ক্রীড়া এবং সামাজিক ক্ষমতায়ন মন্ত্রণালয়ের আহমেদ মাহলুফ, তাতারস্তান প্রজাতন্ত্র যুব মন্ত্রী তিমুর সুলেমানভ, ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরাম (আইসিওয়াইএফ) প্রেসিডেন্ট তাহা আয়হান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেল প্রমুখ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ