28 C
আবহাওয়া
২:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » আনকাট সেন্সর পেল শাকিব-পূজা জুটির ‘গলুই’

আনকাট সেন্সর পেল শাকিব-পূজা জুটির ‘গলুই’

আনকাট সেন্সর পেল শাকিব-পূজা জুটির ‘গলুই’

পরিচালক এস এ হক অলিক
পরিচালক এস এ হক অলিক

বিনোদন ডেস্ক: পরিচালক এস এ হক অলিক বললেন, ‘আলহামদুলিল্লাহ। আনকাট ছাড়পত্র পেলাম। বোর্ডের সম্মানিত সদস্যদের প্রশংসায় ভাসলাম। কৃতজ্ঞতা জানাই টিমের সকল শিল্পী-কুশলীদের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইয়ের প্রতি, স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করতে দেয়ার জন্য। মুক্তির তারিখ এখনো ঠিক হয়নি ।তবে বিশেষ কোনো দিন বা উৎসবেই ছবিটি মুক্তি দিতে চাই। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

শাকিব খানের ইতিহাসে সম্ভবত ‘গলুই’ প্রথম কোনো সিনেমা, যা এত দ্রুত সময়ের মধ্যে শুটিং, ডাবিং, সেন্সর ও অবশেষে ছাড়পত্র পর্যন্ত পৌঁছালো। তবে এই সিনেমার ডাবিং করতে হয়েছে আমেরিকাতে কারন শুটিং শেষে শাকিব খান সেখানে অবস্থান করেন।সব মিলিয়ে প্রায় তিন মাসের মতো সময় লাগলো এই সিনেমা সেন্সরে জমা দিতে।

লালু--চরিত্রে শাকিব খান
লালু–চরিত্রে শাকিব খান

বুধবার আনকাট ছাড়পত্র পেল শাকিব খান ও পূজা চেরী অভিনীত অনুদানের সিনেমা ‘গলুই’। ‘গলুই’ দিয়ে প্রথমবারের মতো জুটি হলেন শাকিব খান ও পূজা চেরী। এতে শাকিবের নাম লালু। পেশায় ঢুলি। নৌকা চালাতেও তার নামডাক আছে। নায়িকা পূজা অভিনয় করেছেন মালা চরিত্রে।

এতে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ। সরকারি অনুদানের এই সিনেমার সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু।

রিপন রহমান খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী