24 C
আবহাওয়া
৬:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের ‘বিশেষ জোন’ বাতিল

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের ‘বিশেষ জোন’ বাতিল

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের ‘বিশেষ জোন’ বাতিল

বিএনএ,কক্সবাজার:উদ্বোধনের ১১ ঘণ্টা পর কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের জন্য ‘বিশেষ জোন’   প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. আবু সুফিয়ান  বুধবার (২৯ ডিসেম্বর) রাত ১০টায় এ জোন বাতিলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ।

এর আগে সৈকতের লাবনী পয়েন্টে ৬০০ ফুট দীর্ঘ ওই জোন বুধবার দুপুর ১২টায় উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) আবু সুফিয়ান জানান, জেলা প্রশাসন পর্যটকদের মতামতের ওপর সবসময় শ্রদ্ধাশীল। বিভিন্ন সময়ে পর্যটকদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন নারী ও শিশু পর্যটকদের জন্য একটি এক্সক্লুসিভ জোন থাকলে ভালো হয়। সে বিবেচনায় বিচ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তে একটি পৃথক এলাকা চিহ্নিত করে নারী ও শিশুদের জন্য এক্সক্লুসিভ জোন করার উদ্যোগ নেওয়া হয়। এক্সক্লুসিভ জোনে যাদের ইচ্ছা হবে যাবে, অন্য পর্যটকরা তাদের ইচ্ছামতো ঘুরবেন।

তিনি বলেন, ”এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে বিরূপ মন্তব্য আসতে থাকে। পর্যটকদের মতামতের ওপর সবসময়ই আমরা শ্রদ্ধাশীল। সুতরাং তাদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে নারী ও শিশুদের জন্য ‘বিশেষ জোন’ চালু রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।”

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে