21 C
আবহাওয়া
৫:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২

খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ২


বিএনএ, ডেস্ক : খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদালতের সামনে খান এ সবুর রোডে এ ঘটনা ঘটে। নিহতরা মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালতে হাজিরা দিয়ে দুইজন মোটরসাইকেলযোগে বের হচ্ছিলেন। এসময়ে দুর্বৃত্তরা মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।নিহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।এ ঘটনার পর আদালত অঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু