26 C
আবহাওয়া
৪:২৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

খুলনায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার


বিএনএ, খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন ব্যারাক থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মিমি খাতুন (২৭) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে খুলনা হাইওয়ে হেডকোয়ার্টারে এ ঘটনা ঘটে।

নিহত মিমির স্বামী ইমরান হোসেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানার ৭ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের গেটপাড়া গ্রামে।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) ও খুলনা রিজিয়ন সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, নারী পুলিশ সদস্য মিমি খাতুন স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন। মিমি পছন্দ করে স্বামী ইমরান হোসেনকে বিয়ে করেছিলেন। কিন্তু স্বামীর পরিবার তাদের এ সম্পর্ককে মেনে নেয়নি ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর