28 C
আবহাওয়া
৪:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঘরোয়া উপায়ে মশা তাড়ান

ঘরোয়া উপায়ে মশা তাড়ান

ঘরোয়া উপায়ে মশা তাড়ান

বিএনএ, ডেস্ক: মশার যন্ত্রণা কোথায় নেই! ঘরে, স্কুলে, অফিসে, গাড়িতে, সন্ধ্যায় একটু হাঁটতে যাবেন সেই রাস্তায়ও মশা। ঘুমের সময় মশারি দিলেন। অন্য সময়ে মশার কামড় থেকে বাঁচতে অ্যারোসল স্প্রে বা কয়েল ব্যবহার করা হয়। কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মশা তাড়াতে প্রাকৃতিক পদ্ধতিই হতে পারে বেশ কার্যকর। ট্রাই করতে পারেন যেকোনোটি:

১। নিম তেল শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন। নিমের গন্ধে  মশা দূরে থাকে। শুধু নিমপাতাও ঘরে রেখে দিতে পারেন, মশার উপদ্রব কমবে।
২। ঘরে টবে কয়েকটি তুলসী গাছ লাগিয়ে রাখুন, মশা পালাবে।
৩। মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। ৫০ গ্রাম কর্পূর একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। দুদিন পর পানি পরিবর্তন করুন।
৪। একটি লেবু মাঝ থেকে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। এবার ম্যাজিক দেখুন, কিছুক্ষণের মধ্যেই ঘরে কোনো মশা নেই। এজন্য কয়েকটি রসুনের কোয়া থেঁতলে পানিতে সেদ্ধ করতে হবে। ওই পানি সারা ঘরে স্প্রে করে দিলেই মশার যন্ত্রণা থেকে রেহাই পাওয়া সম্ভব।
৫। বৃষ্টির পানি জমে মশা জন্মে। বাড়ির কোথাও পানি জমে গেলে নিজ দায়িত্বে পরিষ্কার করুন।

মশার কামড়ে শুধু যন্ত্রণাই হয় না, ম্যালেরিয়া, ডেঙ্গুও হয়, তাই সচেতন থেকে, মশার যন্ত্রণা থেকে দূরে থাকুন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু