23 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » দশ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন মির্জা ফখরুল

দশ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন মির্জা ফখরুল

দশ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন মির্জা ফখরুল

বিএনএ, ঢাকা: দশ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ বিমানের সকাল ৮টা ২০ মিনিটের বিজি ২০১ নম্বর ফ্লাইটে স্বস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি।

বিএনপি সূত্র জানিয়েছে, লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারে সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে। মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া  লন্ডন যাবেন। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যেতে পারেন। সেজন্য প্রস্তুতিও নেয়া হচ্ছে দলের পক্ষ থেকে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা