18 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পুষ্টিতে ফলের রাজা পেঁপে

পুষ্টিতে ফলের রাজা পেঁপে

পেঁপে

লাইফস্টাইল ডেস্ক: পেঁপে একটি পরিচিত সবজি ও ফল। কাঁচা অবস্থায় তরকারি হিসেবে খাওয়া হয়। পাকলে সুস্বাদু ফল। এই ফল খেতে যেমন রসালো তেমনি পুষ্টিগুণেও ভরা। পেটের নানা রোগ নিরাময় করে। পেঁপেকে বলা হয় সুপারফুড। জানুন এই পেঁপের গুণাগুণ।

পেঁপেকে ‘সুপারফুড’ বলা হয় এ জন্য যে, এই ফল নিয়মিত খেলে ক্যানসার ধারে কাছে ঘেঁসবে না। রক্তনালীগুলোর উন্নতির জন্য নিজের ডায়েট পরিবর্তন করতে বলা হয়।  এই কাজটি খুব সহজেই করতে পারে পেঁপে।

চিকিৎসকের মতে পেঁপে একটি উচ্চ মানের খাদ্য বা প্রাকৃতিক ডিটক্স। সর্বোচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ফল হিসেবে পেঁপেকে নির্বাচিত করা হয়েছে, অর্থাৎ ফলের রাজা।

অন্য ফলের থেকে পেঁপেতে সব কিছুই বেশি। জানুন পেঁপেতে কী কী পুষ্টি উপাদান আছে।

ক্যালসিয়াম: পেঁপেতে রয়েছে আপেলের থেকে দ্বিগুণ।

ভিটামিন সি: পেঁপেতে আছে আপেলের ১৩ গুণ, কলার ৭ গুণ, তরমুজের ৭ গুণ।

ভিটামিন এ: পেঁপেতে আছে কিউই এর ১০ গুণ, আপেলের ১৮ গুণ, পেয়ারার ১.৫ গুণ, কলার ১৫ গুণ।

ভিটামিন কে: পেঁপেতে আছে কলার ৫ গুণ। ক্যারোটিনয়েড, লাইকোপিন, বি ক্যারোটিন, লুটেইন এবং জেক্সানথিন ইত্যাদি কিউই থেকে ২ হাজার গুণ ভালো পেঁপে।

ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) কর্তৃক টানা দুই বছর সর্বোচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ফল হিসেবে পেঁপেকে নির্বাচিত করা হয়েছে, অর্থাৎ ফলের রাজা পেঁপেকে ভাতে পাতে বা ফলের ট্রেতে রাখুন রোজ।

বিএনএনিউজ২৪/ এমএইচ/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু