31 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন চিত্রনায়ক সোহেল রানা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন চিত্রনায়ক সোহেল রানা

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন চিত্রনায়ক সোহেল রানা

বিএনএ, ঢাকা:অভিনেতা-প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার চোখে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকার একটি হাসপাতালে তার চোখের সার্জারি করার পর জটিলতা দেখা দেওয়ায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে এই অভিনেতাকে।

মাসুদ পারভেজের ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ খবরটি নিশ্চিত করেন।

তিনি বলেন,‘ঢাকায় যে অপারেশনটা হলো, সেটা সাকসেসফুল ছিল না। বরং আরও জটিলতা দেখা দিয়েছে। এজন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করি। রোববার (৩০ অক্টোবর) আমরা যাচ্ছি। বাবার সঙ্গে আমি ও মা (জিনাত বেগম) থাকছি। সবার কাছে দোয়া চাইছি।’

উল্লেখ্য, ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়কদের একজন সোহেল রানা। তার পুরো নাম মাসুদ পারভেজ সোহেল রানা। সিনেমায় তার পথচলা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। তার অর্থায়নে নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘ওরা ১১ জন’। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বহু নন্দিত সিনেমায় অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী