18 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসযাত্রী নিহত

মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসযাত্রী নিহত


বিএনএ,মিরসরাই: ঢাকা চট্রগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় দাঁড়িয়ে থাকা বাসের পেছনের কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বাস যাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ বাজার এলাকায় চিটাগাং ফিড় এর সামনে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় বাস যাত্রী মোঃ উমরাজ মিয়া (৩০) ঘটনাস্থলে নিহত হন।

হাইওয়ে পুলিশের কুমিরা থানার ওসি আবদুল্লাহ জানান, মিরসরাইয়ের কমলদহ নামক স্থানে দিগন্ত পরিবহনের একটি বাস (রেজি নং ঢাকা মেট্রো ব ১৪-১৬৯৯) দাঁড়ানো অবস্থায় ছিল। পিছন দিক হতে আসা একটি কার্ভাড ভ্যান ( রেজি নং ঢাকা মেট্রো ট ১৩-৪৭৩৪) ধাক্কা দিলে বাসের পিছনে দাড়িয়ে থাকা যাত্রী মোঃ উমরাজ মিয়া (৩০) ঘটনাস্থলে নিহত হন। বাস এবং কার্ভাড ভ্যানের ড্রাইভার পলাতক আছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএ/ আশরাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু