24 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সম্প্রীতি রক্ষায় নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ

সম্প্রীতি রক্ষায় নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ


বিএনএ, নোয়াখালী :‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খৃষ্টান, বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি; রুখে দাঁড়াও সাম্প্রদায়িক অপশক্তিকে’ এই শ্লোগানে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শুক্রবার(২৯ অক্টোবর) বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এ আয়োজন করে।
এ সময় সমাবেশে সভাপতিত্বে করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নোয়াখালীর সভাপতি বিমলেন্দু মজুমদার। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাবুল কান্তি মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, কবি আখতার জাহান শেলী, নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টা আবু নাছের মঞ্জুু, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নোয়াখালীর সহ সভাপতি লায়লা পারভীন, সাধারণ সম্পাদক শামস্ ইবনে আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জাকির হোসেন বাবর চৌধুরী, নৃত্যশিল্পী আরাফাত খান, নাট্যশিল্পী অজিউল্লা নয়ন, দীপায়ন সংঘের দিবাকর সরকার, উদয় সংগীতালয়ের সজল চন্দ্র দাস।
সমাবেশে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার মধ্য দিয়ে যারা বাঙালীর চিরায়ত সাম্প্রদায়িক ঐতিহ্যের গায়ে কালিমা দিয়েছে তারা মানুষ ও মানবতার শত্রু। বক্তারা দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খৃষ্টান, বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি’ গানটি পরিবেশন করেন শিল্পী শুক্লা মজুমদার ও তার দল।
বিএনএ/গিয়াসউদ্দিন রনি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে