22 C
আবহাওয়া
১২:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

আনোয়ারায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

আনোয়ারায় ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবাসহ শরিফা বেগম (৩৯) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরীর হাট থেকে ইয়াবা বিক্রয় করার সময় তাকে আটক করা হয়।

আটককৃত শরিফা বেগম কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মৃত মামুন মিয়ার স্ত্রী । বর্তমানে সে বটতলী ইউনিয়নের কালা গাজী পাড়া জামে মসজিদের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।

আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এস আই শাহীদ হোসাইন জানান, ইয়াবা বিক্রয় করার সময় হাতেনাতে পুলিশ এক নারী মাদক কারবারিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬৫ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫’শ টাকা। আটককৃত আসামি বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পেশ করা হয়।

বিএনএ/ এনামুল হক নাবিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু