22 C
আবহাওয়া
১২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়নরা পাবে ১৬ লাখ ডলার

টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়নরা পাবে ১৬ লাখ ডলার

টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়নরা পাবে ১৬ লাখ ডলার

বিএনএ, স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার প্রাইজমানি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা। গত আসরেও চ্যাম্পিয়ন প্রাইজমানি ছিল ১৬ লাখ ডলার।

শুক্রবার (৩০ সেপ্টম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক ঘোষণায়এ কথা জানিয়েছে।

এবারের টি২০ বিশ্বকাপে রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার, আর দুই পরাজিত সেমিফাইনালিস্ট পাবে ৪ লাখ ডলার করে।

১৬ দলের এই আসর অস্ট্রেলিয়ায় শুরু হবে আগামী ১৬ অক্টোবর। প্রথম রাউন্ডে অংশ নেবে আটটি দল। এরা হলো—নামিবিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস, আরব আমিরাত, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। এখান থেকে চারটি দল উঠবে সুপার টুয়েলভ রাউন্ডে, যেখানে আগে থেকেই টিকিট পেয়েছে আটটি দল। বাংলাদেশ এই আট দলের অন্যতম।

প্রথম রাউন্ডে যেকোনো জয়ের জন্য রয়েছে ৪০ হাজার ডলার প্রাইজমানি। প্রথম রাউন্ড থেকে যারা বিদায় নেবে তারা পাবে ৪০ হাজার ডলার করে।

সুপার টুয়েলভ রাউন্ডেও প্রতি জয়ের জন্য রয়েছে ৪০ হাজার ডলার করে প্রাইজমানি। আর সুপার টুয়েলভ রাউন্ড থেকে যারা বিদায় নেবে সেই দল পাবে ৭০ হাজার ডলার করে, ঠিক ২০২১ আসরের মতো।

এবারের টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৫৬ লাখ ডলার।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু