20 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আরও ২৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ২৪০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু রোগী

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় রাজধানী  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত  হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪০ জন। এরমধ্যে ঢাকায় ১৫০ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৯০ জন ভর্তি হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৯১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪৪৮ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪৬৮ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৫ জন। আক্রান্ত হয়ে সারাদেশে ১৬ হাজার ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২ হাজার ২৮১ এবং আর ঢাকার বাইরে ৩ হাজার ৮১১ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১২০ জন। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ৮০৬ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩ হাজার ৩১৪ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী