22 C
আবহাওয়া
১২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কাবুলে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ১৯

কাবুলে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ১৯


বিএনএ, বিশ্বডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার ভোরে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৭ জন।

কাবুলের পশ্চিমাংশের শিয়া হাজারা গোষ্ঠীর অধ্যুষিত এলাকায় হামলাটি চালানো হয়। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ। এর আগে বিভিন্ন সময় ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী কাবুলের এই হাজারা এলাকায় অনেকগুলো প্রাণঘাতী হামলা চালিয়েছিল।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান জানান, সরকারি হিসাবে ১৯ জনের মৃত্যু ও ২৭ জন আহত হয়েছেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলাটি চালানো হয়েছে, সেখানে তখন প্রবেশিকা পরীক্ষা চলছিল।

অন্যদিকে ক্ষমতাসীন তালেবানের একটি সূত্র জানিয়েছে, হামলায় ৩৩ জন নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে ছাত্রীরাও রয়েছে।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের দখল নেয় তালেবান। এর পর থেকে সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছিল যে, তারা কয়েক দশকের যুদ্ধের পর দেশকে সুরক্ষিত করছে।

কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে বহু মসজিদ এবং বেসামরিক এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটছে।

 বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু