22 C
আবহাওয়া
১২:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » হাসপাতালে ভর্তি হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

হাসপাতালে ভর্তি হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী


বিএনএ, চট্টগ্রাম: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। তিনি বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। বৃহস্পতিবার হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন।

পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু