22 C
আবহাওয়া
১২:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফের বিয়ের সাজে বুবলী

ফের বিয়ের সাজে বুবলী

বুবলি

বিনোদন ডেস্ক: বেবি বাম্পের ছবি দিয়ে ইতমধ্যেই গুঞ্জনের শীর্ষে আছেন শবনম বুবলী। নাম প্রকাশ না করার শর্তে তার এক ঘনিষ্টজনের মাধ্যমে জানা যায়, গোপনে শাকিব খানকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। তাদের ঘরে দুই বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। যার নাম শেহজাদ খান।

এর আগে, ২৯ সেপ্টেম্বর দুপুরে অভিনেত্রী তার ফেসবুকে নতুন একটি পোস্ট দেন। এটি কোনো ব্যাক্তিগত পোস্ট নয়, ফ্যাশন ও বিবাহ বিষয়ক ফটোশুট। এখানে বুবলীকে একটি নতুন বউয়ের সাজে দেখা যায়। এটি একটি কমার্শিয়াল পোস্ট। এর নির্দেশনায় ছিলেন নাজমুল হাসান। প্রায় ৪ মাস আগে একটি ফ্যাশন হাউসের জন্য এই ফটো শুটটি করেন বুবলী। ছবিগুলো ম্যাগাজিনে ছাপাও হয়।

ফেসবুকে আমেরিকা থাকাকালীন দুটি ছবি প্রকাশ্যে নিয়ে এলেন। যে ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট। বুবলী সংবাদ সম্মেলেনে বলেন, ‘আমি একজন মুসলিম, তো এটুকুই বলব আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ায় এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েক দিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু