23 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নর্ড স্ট্রিম পাইপ লাইনে নাশকতায় আমেরিকাকে দায়ী : রাশিয়া

নর্ড স্ট্রিম পাইপ লাইনে নাশকতায় আমেরিকাকে দায়ী : রাশিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : নর্ড স্ট্রিম পাইপ লাইনে নাশকতার জন্য ইঙ্গিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) এক সাক্ষাৎকারে বলেছেন,  ডেনমার্ক ও সুইডেনে যেসব অঞ্চলে ছিদ্র ধরা পরেছে সেগুলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা।

তিনি এক টিভি সাক্ষাৎকারে আরও বলেছেন, দাবি করা হচ্ছে ঘটনাস্থল নিরপেক্ষ সমুদ্রসীমার মধ্যে পড়েছে। কিন্তু এই কথা সঠিক নয়। ডেনমার্ক ও সুইডেনের এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে এই ঘটনা ঘটেছে। এগুলো হচ্ছে ন্যাটোভুক্ত দেশ। সেখানে রয়েছে আমেরিকার তৈরি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। মার্কিন গোয়েন্দারাই ওই অঞ্চলকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে থাকে।

এ সময় জাখারোভা চলতি বছরের শুরুতে মার্কিন কর্তৃপক্ষের এক মন্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমেরিকা বলেছিল রাশিয়ার তৈরি নর্ড স্ট্রিম-২ পাইপ লাইন কখনো চালু হবে না। যুক্তরাষ্ট্র এখন ঐ হুমকি বাস্তবায়ন করছে কি না এর উত্তর দিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানান এই রুশ কুটনীতিক।

বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া দুটি গ্যাস পাইপলাইনে অস্বাভাবিক ফাটল বা ছিদ্র দেখা দিয়েছে। এটাকে নাশকতা বলে মনে করছে কোনো কোনো দেশ। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার