22 C
আবহাওয়া
১২:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আজ জাতীয় কন্যাশিশু দিবস

আজ জাতীয় কন্যাশিশু দিবস

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস আজ

বিএনএ, ঢাকা : আজ শুক্রবার (৩০ সেপ্টম্বর) জাতীয় কন্যা শিশু দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’।দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আগামী ৪ অক্টোবর (মঙ্গলবার) বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন জানান, কন্যাশিশু দিবস উপলক্ষে আগামী ৪ অক্টোবর মন্ত্রাণলয়ের কর্মসূচি রয়েছে। মন্ত্রণালয় ৪ অক্টোবর কন্যাশিশু দিবস পালন করে। তাই ৩০ সেপ্টেম্বর কোনো কর্মসূচি নেই।

তবে মহিলা বিষয়ক অধিদপ্তর সংশ্লিষ্ট সবাইকে আগামী ৩০ সেপ্টেম্বর কন্যাশিশু দিবস উদযাপনে কর্মসূচি গ্রহণের অনুরোধ জানিয়েছে।

জানা যায়, প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এ শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর দিনটিকে পালন করা হয় জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু