25 C
আবহাওয়া
৯:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক সরকারের কর্মকর্তাদের বিবৃতির মূল্য নেই : তালেবান

সাবেক সরকারের কর্মকর্তাদের বিবৃতির মূল্য নেই : তালেবান

তালেবান

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের প্রবাসী কর্মকর্তারা দেশটিতে এখনো আগের শাসনব্যবস্থা বহাল রয়েছে বলে যে দাবি করছেন তাকে ‘দিবাস্বপ্ন’ বলে প্রত্যাখ্যান করেছে তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের সহকারী বেলাল কারিমি বুধবার কাবুলে এক বক্তব্যে ওই মন্তব্য করেন। তিনি বলেন, আফগানিস্তানের সাবেক সরকারের কর্মকর্তারা যে বিবৃতি প্রকাশ করেছেন তার বিন্দুমাত্র মূল্য নেই।

সম্প্রতি বিদেশে অবস্থানরত আফগানিস্তানের সাবেক সরকারের একদল কর্মকর্তা তালেবানের বিরুদ্ধে একটি বিবৃতি প্রকাশ করেন। তারা দাবি করেন, আফগানিস্তানে এখনো সাবেক শাসনব্যবস্থা চালু রয়েছে। এ কারণে বিবৃতিতে তালেবানের নেতৃত্বাধীন ইসলামি আমিরাতি শাসনকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর ৭ সেপ্টেম্বর তারা নিজেদের অন্তবর্তী সরকার ঘোষণা করে।আফগানিস্তানের ভেতরে-বাইরে এই মন্ত্রিসভা সমালোচিত হয় এবং আন্তর্জাতিক সমাজ একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানায়। সমালোচকরা বলছেন, অংশগ্রহণমূলক সরকার গঠন করার যে প্রতিশ্রুতি তালেবান দিয়েছিল তার সঙ্গে ঘোষিত মন্ত্রিসভার কোনো সামঞ্জস্য নেই। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ