31 C
আবহাওয়া
১২:৫৯ অপরাহ্ণ - আগস্ট ৩০, ২০২৬
Bnanews24.com
Home » আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ


বিএনএ, ঢাকা: আজ ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। ‘ভিক্টিমস ফার্স্ট, অ্যাকশন্স নাউ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ, তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ এবং রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করার প্রত্যয়ে দিবসটি পালিত হচ্ছে।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম বন্ধ, দায়মুক্তি রোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে ৩২টি দেশ এই সনদ অনুস্বাক্ষর করার পর ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়্যারেন্স’ কার্যকর হয়। সেই সনদের মাধ্যমেই ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়।

বাংলাদেশে এ উপলক্ষে গুম হওয়া ব্যক্তির স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’সহ দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বেসরকারি মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ বছরে দেশে সাত শতাধিক মানুষ গুমের শিকার হয়েছে, যার মধ্যে দেড় শতাধিক মানুষের সন্ধান আজও মেলেনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর ‘আয়নাঘর’ নামক গোপন বন্দিশালা থেকে দীর্ঘ বন্দিদশা পেরিয়ে কিছু মানুষের মুক্তি পাওয়ার ঘটনা এই নির্মমতাকে নতুন করে তীব্রভাবে সামনে নিয়ে আসে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ