24 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সমুদ্র সৈকতে ভেসে এল মৃত ডলফিন

সমুদ্র সৈকতে ভেসে এল মৃত ডলফিন


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার সমুদ্র উপকূলে মৃত অবস্থায় ভেসে এসেছে একটি স্পিনার প্রজাতির ডলফিন। সমুদ্র সৈকত থেকে মৃত স্পিনার ডলফিনটি উদ্ধার করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে রাখা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৫ টায় জোয়ারের সময় সোনারপাড়া সমুদ্র সৈকতে মৃত  অবস্থায় ডলফিনটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, মৃত স্পিনার প্রজাতির ডলফিনটি বর্তমানে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে রাখা হয়েছে। মৃত্যু কারণ নির্ধারণে এটি নিয়ে কাজ চলছে। এর আগে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দফায় দফায় বেশকিছু মৃত ডলফিন ও কাছিম ভেসে এসেছিল সমুদ্র সৈকতে।

বিএনএনিউজ,

এইচএম ফরিদুল আলম শাহীন 

/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে