31 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চা শ্রমিক ও প্রধানমন্ত্রীর মতবিনিময় শনিবার

চা শ্রমিক ও প্রধানমন্ত্রীর মতবিনিময় শনিবার

চা শ্রমিকদের সাথে মতবিনিময়

বিএনএ ডেস্ক: দেশের চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) বৈঠক হয়। বৈঠকে চা শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়।

মজুরি বৃদ্ধির পর রোববার সকাল থেকেই কাজে যোগ দেন চা শ্রমিকরা। মজুরি বাড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি পালন করে আসছিলেন চা শ্রমিকরা। এর মাঝে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বাগান মালিকদের সাথে কয়েকদফা বৈঠক হলেও সেখানে কোন সমাধান আসেনি। পরে প্রধানমন্ত্রী নির্দেশনায় বিষয়টি সমাধান হয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী