25 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশি দুই সাঁতারু

ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশি দুই সাঁতারু


বিএনএ ডেস্ক: দীর্ঘ ৩৭ বছর পর বাংলাদেশের দুই সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন। সাঁতারু দুজন কিশোরগঞ্জের নাজমুল হক হিমেল ও পাবনার মাহফিজুর রহমান সাগর।

গতকাল মঙ্গলবার ১২ ঘণ্টা সাঁতার কেটে প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েন হিমেল ও সাগর। ভারতীয় ও মেক্সিকান সাঁতারুর সঙ্গে রিলে পদ্ধতিতে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তারা। এর আগে যুক্তরাজ্যে পৌঁছে অনুশীলন করেন এ দুই সাঁতারু। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবারিতা দাস এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বাংলাদেশের তিনজন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন । ১৯৫৮ থেকে ১৯৬১ সালের ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন প্রথম এশীয় সাঁতারু ব্রজেন দাস। ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন। দীর্ঘ সময় পর সেই তালিকায় যুক্ত হলো নাজমুল ও মাহফিজুরের নাম।

উল্লেখ্য, চ্যানেলটির দৈর্ঘ্য হচ্ছে  ৫৬০ কিলোমিটার ।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন