26 C
আবহাওয়া
১০:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে দুই কেজি হেরোইনসহ বাস যাত্রী আটক

কক্সবাজারে দুই কেজি হেরোইনসহ বাস যাত্রী আটক

দুই কেজি হেরোইনসহ বাস যাত্রী আটক

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারে দুই কেজি হেরোইনসহ শ্যামলী বাসের এক যাত্রীকে আটক করেছে বিজিবি। রোববার (৩০ জুলাই) সকালে কক্সবাজার সরকারি কলেজের সামনে থেকে হেরোইনসহ বাস যাত্রীকে আটক করা হয়। আটক মোহাম্মদ সেলিম (৪১) কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, কক্সবাজারে মাদকের বড় চালান আসছে এমন খবরে সকাল ৯টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। কক্সবাজারমুখী শ্যামলী পরিবহন বাসে তল্লাশি করে এক কেজি ৯৫৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় সেলিম নামে এক বাসযাত্রীকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা৷

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী