24 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুইজনের যাবজ্জীবন

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুইজনের যাবজ্জীবন

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় দুইজনের যাবজ্জীবন

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে ১৫ হাজার পিস ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গাসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরো ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (৩০ জুলাই) বেলা ১২টার দিকে এই রায় দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-চতুর্থ আদালতের বিচারক মো. মোশাররফ হোসেন।

দণ্ডিত আসামিরা হলেন, উখিয়ার ১১ ইস্ট রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক-১৮ এর মো. ছিদ্দিক ও খুরশিদা বেগমের পুত্র মো. হাসান এবং কক্সবাজার পৌরসভার পেতা সওদাগর পাড়ার আবদুস শুক্কুর ও জুলেখা বেগমের পুত্র সিরাজুল মোস্তফা।

বিষয়টি নিশ্চিত করেন একই রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল।

তিনি মামলার নথির বরাতে বলেন, ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় বাংলাদেশীসহ এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিএনএনিউজ/শাহীন,বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে